চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরিত্রের জন্য এবার মাথা ন্যাড়া করলেন চঞ্চল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সব মাধ্যমেই অভিনয়ে সাবলিল চঞ্চল চৌধুরী। অভিনয় ক্যারিয়ার প্রায় দুই যুগ। এখনও যে কোনো চরিত্রে মানিয়ে যান বহুরূপী চঞ্চল! কেউ কেউ তাকে বলেন, লম্বা রেসের ঘোড়া। অন্তত সিনেমা, ওয়েবের বেলায় এ কথাটি বিশ্বাস করেন তার সহকর্মী নির্মাতা, অভিনেতারাও।

সর্বশেষ ওয়েব সিরিজ ‘তকদীর’-এ লাশবাহি অ্যাম্বুলেন্সের ড্রাইভারের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন চঞ্চল। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের দর্শকের কাছ থেকেও তুমুল প্রশংসা পেয়েছেন তিনি। সাফল্যের ধারাবাহিকতায় নতুন ওয়েব সিরিজে কাজ করছেন চঞ্চল চৌধুরী। শংখ দাশগুপ্তের পরিচালনায় ওয়েব সিরিজটির নাম ‘বলি’।

তিন দিন আগে চঞ্চল নিজেই জানিয়েছেন খবরটি। বর্তমানে এর শুটিং চলছে কুয়াকাটায়। আর এরমধ্যেই নিজের ন্যাড়া মাথার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এই অভিনেতা। যা দেখে চমকে উঠছেন নেটিজনরা!

তবে কি ‘বলি’তে চরিত্রের প্রয়োজনে চঞ্চলের এমন উদ্যোগ? ন্যাড়া মাথার চঞ্চলকে প্রথম দেখায় দর্শক চমকে উঠলেও অবশ্য বিস্মিত নন কেউ! কারণ, চরিত্রের প্রয়োজনে বহুরূপী চঞ্চলের এমন চ্যালেঞ্জ নতুন নয়!

‘বলি’ ওয়েব সিরিজটি নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে নারাজ চঞ্চল। মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বলি’ ওয়েব সিরিজ প্রসঙ্গে এখনই কিছু বলা বারণ আছে। হইচই এর একটি কাজ। প্রোডাকশন হাউজ থেকেই সময় হলে বিস্তারিত জানাবে।  বলি’র জন্য ন্যাড়া মাথার একটি ছবি পোস্ট করেছি, এর বাইরে আমি আপাতত কিছুই বলতে পারবো না।

খোঁজ নিয়ে জানা যায়, ‘বলি’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন সোহানা সাবা, জিয়াউল হল পলাশ,  সোহেল মন্ডল রানা, সাফা কবির, মৌসুমি মৌসহ অনেকেই। শুটিং সংশ্লিষ্ট এক অভিনেত্রী জানান, ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। চলবে দুই সপ্তাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েবওয়েব সিরিজওয়েভচঞ্চল চৌধুরীবলিবিজ্ঞাপনলিড বিনোদনশংখ দাশগুপ্তসাফা কবীরসাবাসিনেমাসোহানা সাবাহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ বলছেন, সবার ‘পারফরম্যান্সে’ ম্যাচ জিতেছেন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ পবিত্র শবে কদর

মার্চ ১৬, ২০২৬

৯৮তম অস্কার মঞ্চে কারা হাসলেন শেষ হাসি

মার্চ ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

“সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করলে জাতির দূরদশা কাটবে”

মার্চ ১৬, ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT