চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকায় ভরপুর ‘মারকিউলিস’, সিরিজে সত্য ঘটনার ছায়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ন ১১, মার্চ ২০২৩
বিনোদন
A A

সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মারকিউলিস’। আবু শাহেদ ইমনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন এক দল গুণী অভিনেতা। খুব শিগগির চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে চরকি। সিরিজে আছেন সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই।

‘মারকিউলিস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য

‘মারকিউলিস’ এর মধ্য দিয়ে প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করলেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা ইউনিক ছিল জানিয়ে তিনি বলেন,‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’

সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আবু শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসসহ সব কিছু দারুণ ছিল ‘

‘মারকিউলিস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য

দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছেন। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে। চরকিতে প্রথম কাজ করছেন জাকিয়া বারী মম ও রওনক হাসান। মম বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের সব চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ডিফরেন্ট হয়েছে। আবু শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে বেশ দারুণ সময় ছিল।’

অভিনেতা রওনক বলেন, ‘এখনকার সময়ের কনটেন্টগুলো অধিকাংশ ক্রাইম, থ্রিলার, অ্যাকশন নির্ভর। কিন্তু মারকিউলিস ব্যতিক্রম। আমরা একটা ভালো কাজ করবার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবেন।’

‘মারকিউলিস’ ওয়েব সিরিজের একটি দৃশ্য
Reneta

পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। এই সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’

সিরিজের গল্প কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জনরার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইশা খানআফিয়া তাবাসসুম বর্ণআবু শাহেদ ইমনইরেশ যাকেরওয়েব সিরিজগিয়াস উদ্দিন সেলিমচরকিজাকিয়া বারী মমনাজিবা বাশারনাফিস আহমেদফজলুর রহমান বাবুমিলি বাশাররওনক হাসানরাশেদ মামুন অপুলিড বিনোদনশরীফ সিরাজসাবিলা নূরসাবেরী আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT