চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ওমানে ইরানের সঙ্গে আলোচনার মাত্র ঘণ্টাখানিকের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইরান তেল থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থ জোগায় এবং দেশের ভেতরে দমন-পীড়ন আরও জোরদার করে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি কমানো আমাদের প্রধান লক্ষ্য।

পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি তেল পরিবহনে জড়িত সন্দেহভাজন ১৪টি জাহাজের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই জাহাজগুলোর মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজও রয়েছে। পাশাপাশি ১৫টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বিশেষ শান্তি দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরিবেশকে তিনি ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরাননিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT