চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই ‘সুপারম্যান’র বাজিমাত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ১৪, জুলাই ২০২৫
বিনোদন
A A

১০২ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ বক্স অফিস সময় পার করছিলো ওয়ার্নার ব্রাদার্স। সদ্য ‘সুপারম্যান’ মুক্তির মধ্য দিয়ে সেই দুঃসময় কাটিয়ে উঠার বার্তাই যেন দিল পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স! যে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই হয়ে উঠলো ডিসি স্টুডিওর পঞ্চম টানা নম্বর ওয়ান রিলিজ!

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১১ জুলাই মুক্তি পায় নতুন ‘সুপারম্যান’। ডেভিড কোরেনসওয়েট অভিনীত এই ‘সুপারম্যান’ সিনেমাটি শুধু বক্স অফিসে চমকই দেখায়নি, এটি হয়ে উঠেছে পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স এর জন্য এক রকম ‘উদ্ধারকারী’ও।

রবিবার (১৩ জুলাই) পর্যন্ত বৈশ্বিক টিকিট বিক্রি ২১৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৬২৫ কোটি টাকা) বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স,। যার মধ্যে ১২২ মিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এবং ৯৫ মিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

১৯৩৮ সালে কমিক বইয়ে আত্মপ্রকাশ করা এই সুপারহিরোকে ঘিরে নির্মিত চলচ্চিত্র সিরিজের এটি একটি রিবুট। সুপারম্যান ছবিটির সফলতা ওয়ার্নার ব্রাদার্স এবং এর ডিসি স্টুডিওস বিভাগের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ব্যাটম্যান ও ওয়ান্ডার উইম্যানের মতো জনপ্রিয় চরিত্র থাকার পরও ডিসি স্টুডিওস এখনো ওয়াল্ট ডিজনির মার্ভেল ফ্র্যাঞ্চাইজির মতো বক্স অফিস সাফল্য পায়নি। এটি দিয়ে সেই সাফল্য ধরা যায় কিনা, সেটাও ভাবছেন অনেকে!

‘সুপারম্যান’ ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন জেমস গান, যিনি মার্ভেলের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিরিজের তিনটি ব্যতিক্রমধর্মী সিনেমার জন্য খ্যাত। ২০২২ সালে তাকে প্রযোজক পিটার সাফরানের সঙ্গে ডিসি স্টুডিওসের সহ–সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়, ডিসিকে ধারাবাহিক সাফল্যের পথে ফেরাতে তিনি ছিলেন আশার প্রতীক।

Reneta

এই নতুন ‘সুপারম্যান’ ডিসির আগামীর চলচ্চিত্রগুলোর ভিত্তি রচনা করছে—এর মধ্যে রয়েছে ২০২৬ সালের সুপারগার্ল সিনেমা, এবং ভবিষ্যতের ব্যাটম্যান ও ওয়ান্ডার উইম্যান চলচ্চিত্র।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র সিইও ডেভিড জাসলাভ এক বিবৃতিতে বলেন,“ডিসির ভবিষ্যৎ পরিকল্পনা এখন পরিষ্কার, গতি দৃশ্যমান, এবং আমি যা আসছে তা নিয়ে অত্যন্ত আশাবাদী।”

ছবিটি রটেন টমেটোজে ৮২ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে। ডেভিড কোরেনসওয়েটের সঙ্গে অভিনয় করেছেন তারকা র‍্যাচেল ব্রসনাহান (লোইস লেইন) ও নিকোলাস হোল্ট (লেক্স লুথর)।

গত বছর ‘ফিউরিওসা’ ও ‘জোকার: ফোলি আ ডিউ’–এর মতো বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ২০২৫ সালে ওয়ার্নার ব্রাদার্স ছয়টি সিনেমার মাধ্যমে নম্বর ওয়ান উদ্বোধনের রেকর্ড গড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্নার ব্রাদার্সডিসি স্টুডিওবক্স অফিসমার্ভেললিড বিনোদনসুপারম্যানহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্ন ইনস্টিটিউটে অপারেশন থিয়েটারের মূল্যবান সরঞ্জাম চুরি

মার্চ ১৬, ২০২৬

এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি-ভেন্যু জানা গেল

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী ফাহিম গ্রেপ্তার

মার্চ ১৬, ২০২৬

শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মার্চ ১৬, ২০২৬

‘প্রেশার কুকার’সহ ঈদের পাঁচ সিনেমা মুক্তিতে বাধা নেই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT