চ্যানেল আইতে ‘এই গান সেই গান’

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী চারজন শিল্পীর ছবি, যারা বিভিন্ন পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে চ্যানেল আইতে ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জনপ্রিয় গানের নতুন অনুষ্ঠান ‘এই গান সেই গান’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ‘এই গান সেই গান’-এর প্রথম পর্বে অংশ নিবেন আবিদা সুলতানা, রফিকুল আলম, রুমানা ইসলাম এবং কনকচাঁপা।
অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী একটি করে গান করবেন। পাশাপাশি ডুয়েট গানও পরিবেশিত হবে।
অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনা করবেন শিমুল পারভিন এবং পরিচালনা করছেন জামাল রেজা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







