চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকুলের জীবনঘনিষ্ঠ উপন্যাস ‘অন্ধকারে একা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
শিল্প সাহিত্য
A A
অন্ধকারে একা উপন্যাসের বইয়ের প্রচ্ছদ ও লেখকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জীবনঘনিষ্ঠ উপন্যাস ‘অন্ধকারে একা’। উপন্যাসটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা।

উপন্যাসটি একুশে গ্রন্থমেলায় পাওয়া গেলেও তার আগে বিভিন্ন অনলাইন বই বিপণনকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে, এমনটাই জানিয়েছেন লেখক। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

জন্মের পর থেকে জীবনের লক্ষ্য, মানে, উদ্দেশ্য খুঁজতেই পেরিয়ে যায় সময়। মানুষ তার নিজেকে আবিস্কারের আগেই হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে। আর পলকে হারিয়ে যাওয়া সময়টুকুতে প্রেম, দ্রোহ, কাম, লোভ-জিঘাংসা সব কিছুকে ঘিরে ছন্দোবধ্য জীবনের গতিময় স্রোতে গা ভাসিয়ে দেয় মানুষ। একসময় সেই স্রোতে হারিয়ে যাবার বেলায় পেছন ফিরে তাকাতেই বৃত্তবন্দী হিসেবে নিজেকে আবিস্কার করে মানুষ। জীবনের চির সত্য আবিস্কারের সেই মুহুর্তে মানুষ বুঝতে পারে সে আসলে ভীষণ একা। তার সেই একাকীত্বের অনুভূতিগুলোর আগের ধুন্ধুমার জীবন-সব কিছুই উঠে এসেছে উপন্যাসটিতে।

Banglabid

মানুষের মনস্তাত্বিক দ্বন্দ এবং নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করার সূত্রগুলো দারুণ এবং সাবলীল গল্পের ধারাবাহিকতায় উঠে এসেছে উপন্যাসটিতে। সেই সঙ্গে শহুরে আটপৌরে জীবনের সঙ্গে গ্রামের সোঁদা মাটিতে মিশে থাকা মানুষগুলোর তুলনামূলক জীবনালেখ্য উপন্যাসটিকে সমৃদ্ধ করেছে। চল্লিশোর্ধ দুই বন্ধু হারুণ ও মতিকে ঘিরে উপন্যাসের গল্প এগিয়ে গেলেও গল্পের পরতে পরতে উঠে এসেছে হারুণ ও মতির পরিবার, প্রেম, ভালোবাসা- কাম, লোভ, ক্ষমতাশালীদের প্রভাব বিস্তার, কুসংস্কার থেকে শুরু করে অনেক কিছু। শেষে একটি খুনকে ঘিরে তৈরি হয় রহস্য। আর সেই রহস্য পাঠককে টেনে নিয়ে যায় উপন্যাসের শেষ পৃষ্ঠায়। যেখানে পাঠকও সূত্র মেলাতে পারেন তার জীবন ও খুনের।

বইটি নিয়ে অনন্যা প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মনিরুল হক বলেন, জীবনঘনিষ্ঠ উপন্যাস এবং সায়েন্স ফ্যান্টাসি লেখক হিসেবে তরুণদের মধ্যে রকিবুল ইসলাম মুকুল নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার নিজস্ব লেখার ধরন ছোট ছোট বাক্য এবং সরল কিন্তু সুতোয় গাঁথা গদ্য পাঠককে টেনে নিয়ে যায়। উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলার প্যাভিলিয়নে পাওয়া যাবে। তার আগেও চাইলে পাঠকরা বিভিন্ন অনলাইন বুক-শপ থেকে সংগ্রহ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসগ্রন্থমেলারকিবুল ইসলাম মুকুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকাশ অ্যাপ থেকেই এখন থাকছে পিন রিসেট এর সুবিধা

পরবর্তী

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ উদ্ধার ২৬

পরবর্তী
উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ উদ্ধার ২৬

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মুখাবয়ব, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT