চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ সিনেমা হলে ঝন্টুর ‘সুজন মাঝি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

শাহরুখ খানের ‘জওয়ান’র দাপটে কাঁপছে গোটা বিশ্ব। সেই উন্মাদনার বিরাজ করছে বাংলাদেশেও। দেশের ৪১টি সিনেমা হলে শুক্রবার থেকে চলছে ছবিটি। এরমধ্যে ফেরদৌস ও নিপুণ অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত দেশীয় ছবি ‘সুজন মাঝি’ মুক্তি পেল দেশের ১৯ সিনেমা হলে।

একইদিনে দেশের আরও দুই ছবি অন্তর্জাল ও দুঃসাহসী খোকা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তবে মুক্তির অবস্থানে অনড় ছিলেন নির্মাতা ঝন্টু।

শুরু থেকে তিনি বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির ঘোর বিরোধিতা করছেন। এবারও চাননি বাংলাদেশে বলিউডের ‘জওয়ান’ মুক্তি পাক।

নির্মাতা ঝন্টু তার ছবি প্রসঙ্গে জানান, সুজন মাঝি গ্রামের গল্প। তিনি বলেন, আমি মনে করি গ্রামের ছবিই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে। আমি আশা করি ছবিটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনও পুরস্কারের জন্য বানাইনি।

চিত্রনায়িকা নিপুণ বলেন, এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই ছবি দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। এর সঙ্গে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ঠিক। তবে যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবে।

দেখে নিন দেশের যেসব সিনেমা হলে চলছে ‘সুজন মাঝি’: আজাদ সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), মমতা সিনেমা (মাধবদী), মোহন সিনেমা (হবিগঞ্জ), পূর্ণিমা সিনেমা (কোম্পানীগঞ্জ), ছন্দা সিনেমা (হাসনাবাত), রূপসী সিনেমা (ভোলা), অন্তরা সিনেমা (মেলান্দহ), বিলাস সিনেমা (সাভার), ক্লিওপেট্রা সিনেমা (ধনুট), শাপলা সিনেমা (শ্রীপুর), মল্লিকা সিনেমা (উল্লাপাড়া), তাজ সিনেমা (নওগাঁ), মল্লিকা সিনেমা (জয়পুরহাট), মিলন সিনেমা (মাদারীপুর), পূরবী সিনেমা (ময়মনসিংহ), বনলতা সিনেমা (ফরিদপুর), সোহাগ সিনেমা (ঘোড়াশাল), রাজ্য সিনেপ্লেক্স (টাঙ্গাইল)।
Jui  Banner Campaign
ট্যাগ: জওয়ানদেলোয়ার জাহান ঝন্টুনিপুণফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT