চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্বন ডাই অক্সাইড শোষণের নতুন পদ্ধতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে সমুদ্রে জমা করার একটি নতুন উপায় বের করেছেন বিজ্ঞানীরা। এই অভিনব পদ্ধতিটি বর্তমান পদ্ধতির তুলনায় তিনগুণ বেশি দক্ষতার সাথে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম হবে। এই পদ্ধতিতে উষ্ণায়ন গ্যাস সোডার বাইকার্বোনেটে রূপান্তরিত হতে পারে এবং নিরাপদে স্বল্প দামে সমুদ্রের জলে সংরক্ষণ করা যেতে পারে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পদ্ধতি কার্বন অপসারণ প্রযুক্তি স্থাপনের গতি বাড়াতে পারে।

সাম্প্রতিক সময়ে বিশ্ব যখন কার্বন ডাই অক্সাইডের নির্গমন সীমিত করতে এবং কমাতে সংগ্রাম করেছে, বেশ কয়েকটি কোম্পানি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণের প্রযুক্তি উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে।

কার্বন ডাই অক্সাইড অপসারণের জন্য সুইজারল্যান্ডের ক্লাইমওয়ার্ক সবচেয়ে বেশি পরিচিত। গত দশ বছরে বায়ুমণ্ডল থেকে বাতাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য মেশিন তৈরি করেছে যা কার্বন ডাই অক্সাইড অণুগুলিকে ফিল্টার করে এবং আটকে রাখে।

আইসল্যান্ডের একটি প্ল্যান্টে ধারণ করা কার্বন ডাই অক্সাইড গভীর ভূগর্ভে প্রবেশ করানো হয় যেখানে এটি স্থায়ীভাবে পাথরে পরিণত হয়। সম্প্রতি মাইক্রোসফট, স্পটিফাই এবং স্ট্রাইপ সহ বড় কর্পোরেট কোম্পানির কাছে এই প্রত্যায়িত কার্বন অপসারণ পরিষেবা বিক্রি শুরু করেছে।

Reneta

তবে বর্তমান সময়ে এই পদ্ধতির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা প্রকল্পের ব্যয়।

কার্বন ডাই অক্সাইড একটি শক্তিশালী উপাদান হিসাবে বায়ুমণ্ডলে প্রতি মিলিয়ন (পিপিএম) বাতাসে প্রায় ৪০০ গুণ বেশি মিশ্রিত হয়। তাই বড় মেশিনের জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইড শোষণ এবং নিষ্কাশনের জন্য।

প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা বলছেন, এই নতুন পদ্ধতি ‘অফ-দ্য-শেল্ফ রেজিন’ এবং অন্যান্য রাসায়নিক ব্যবহার করে যা অনেক বেশি দক্ষতা এবং কম খরচে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের প্রতিশ্রুতি দেয়।

এই প্রকল্পের গবেষণা দল পানিতে ব্যবহৃত একটি পদ্ধতি নির্বাচন করে এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণের জন্য বিদ্যমান উপকরণগুলিকে “টুইক” করেছে।

পরীক্ষায় দেখা গেছে, নতুন হাইব্রিড শোষণকারী উপাদান বিদ্যমান পদার্থের চেয়ে তিনগুণ বেশি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে সক্ষম হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের লেহাই ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক অরূপ সেনগুপ্ত বলেন, এমন কোনও শোষণকারী উপাদান নেই যা ১ লাখ পিপিএম এবং ৪০০ পিপিএমের সরাসরি বায়ু ধারণ করে। একটি উচ্চ পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করার সহজ পদ্ধতি যা অল্প ব্যয়ে কাজ করবে।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় এই পদ্ধতির সফলতা প্রমাণ পেয়েছে।

অধ্যাপক সেনগুপ্ত বলেন, এই নতুন পদ্ধতিটি ১০০ ডলারেরও কম খরচে বায়ু থেকে প্রতি টন কার্বন ডাই অক্সাইড অপসারণ করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্বন ডাই অক্সাইডজলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT