চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিতের ‘পদাতিক’ এ মৃণাল হচ্ছেন চঞ্চল, বিপরীতে মনামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ভারতের কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে সিনেমা করছেন সৃজিত মুখার্জী। যে সিনেমায় মৃণালের চরিত্রে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা করেছেন সম্প্রতি। এবার জানা গেলো, মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রটির নামও!

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মৃণালকে নিয়ে সৃজিতের নির্মিতব্য ‘পদাতিক’ সিনেমায় স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষকে দেখা যাবে।

পশ্চিমবাংলা আজকালকে দেয়া এক সাক্ষাৎকারে খবরটি নায়িকা নিজেই নিশ্চিত করেন। সেখানে মনামী বলেন,‘সৃজিতদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। উনি আমায় তার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। যখন গিয়ে সবটা শুনি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি! খালি আনন্দে নাচা বাকি ছিল!’

অভিনেত্রী জানান,‘আনন্দের পাশাপাশি ভয়ও করছে একই সঙ্গে। সৃজিতদা আসলে খুব বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।’

মনামী ঘোষকেই যে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে সে কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ‘পদাতিক’ এর প্রযোজক ফিরদৌসুল হাসান। জানা গেছে,মনামীর ছোটখাট চেহারাই তাকে গীতা সেন হওয়ার সুযোগ করে দিয়েছে! এই ছবিতে গীতা সেনের অল্প বয়স থেকে প্রৌঢ় সময় পর্যন্ত তুলে ধরবেন এই নায়িকা।

যদিও মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেয়ার বিষয়টি যেভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন সৃজিত, মনামীর ক্ষেত্রে সেরকম কিছু চোখে পড়েনি। এ বিষয়ে নির্মাতার বক্তব্যও কোথাও চোখে পড়েনি।

Reneta

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’। সেক্ষেত্রে একটি নয়, পশ্চিম বাংলার আরও দু’জন জনপ্রিয় পরিচালক মৃণালকে নিয়ে দুটি ছবি তৈরি করছেন। তারা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।

জানা গেছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’ এবং অঞ্জন দত্তের ছবির নাম ‘খারিজ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গীতা সেনমনামী ঘোষমৃণাল সেনলিড বিনোদনসৃজিতসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT