চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার চ্যানেল আইয়ের পর্দায় ‘পাপ পুণ্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ১০, জুলাই ২০২২
বিনোদন
A A

গেল মে মাসে দেশ ও দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। সোমবার (১১ জুলাই) সিনেমাটি দেখতে পারবেন ছোট পর্দারও দর্শকও!  

প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম থেকে জানানো হয়েছে, সোমবার (ঈদের দ্বিতীয় দিন) সকাল ১০টা ১৫ মিনিটে ‘পাপ পুণ্য’র টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্র। এরমধ্যে অন্যতম গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’।

এই ছবির মধ্য দিয়ে ‘মনপুরা’র প্রায় এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই তারকা অভিনেতা।

বড় পর্দায় ‘পাপ পুণ্য’ মুক্তির প্রাক্কালে এই অভিনেতা নিজের অনুভূতি জানিয়েছিলেন এভাবে, ‘আমার বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতা মিলিয়ে যতটুকু করার সেটুকুই করেছি ‘পাপ পুণ্য’ সিনেমাতে। শুধু আমি নই,‘পাপ পুণ্য’ সিনেমার সাথে যুক্ত সবাই সেই চেষ্টাটিই করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের জন্য।

চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

Reneta

মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পুণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ পুণ্য’র মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিঈদ ২০২২ঈদের ছবিগাউসুল আলম শাওনগিয়াস উদ্দিন সেলিমগুণিনচঞ্চল চৌধুরীচ্যানেল আইপাপ-পুণ্যফজলুর রহমান বাবুফারজানা চুমকিমনপুরামনির খান শিমুলমামুনুর রশিদলিড বিনোদনশাহনাজ সুমিসিয়াম আহমেদস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬

রিয়াল আমার স্বপ্নের ক্লাব: ভিনিসিয়াস

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT