চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালোবাসা নয়, জীবনের গল্প নিয়ে এই সিনেমা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

২০১০-২০১১ অর্থ বছরে সরকারি অনুদান নিয়ে ‘হরিজন’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মির্জা সাখাওয়াৎ হোসেন। ২০২০-২০২১ অর্থ বছরে আবারও সরকারি অনুদান পেয়েছেন এই নির্মাতা। এবার নির্মাণ করছেন ‘ভাঙন’ নামের একটি সিনেমা। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

নিজের লেখা ছোট গল্প ‘মোহন গায়েনের বাঁশি’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন সাখাওয়াৎ। ১৩ সেপ্টেম্বর থেকে টানা পাঁচদিন তেজগাঁও রেলস্টেশন ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং।

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা বলেন, স্টেশনের ছিন্নমূল মানুষদের নিয়ে ‘ভাঙন’ এর গল্প। তাই শুটিংস্পট হিসেবে বেছে নিয়েছি তেজগাঁও রেলস্টেশনে।

প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী, ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, মির্জা আফরীন, খলিলুর রহমান কাদেরী সহ আরো অনেকে।

‘ভাঙন’ এর গল্প নিয়ে এই নির্মাতা জানান, এই সিনেমায় চিত্রনায়িকা মৌসুমী চুড়ি বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন। তাকে ভালোবাসে গায়েন বাবু। যদিও তাকে সিনেমায় আমরা বংশীবাদক হিসেবেই পাবো। বাঁশি বাজিয়ে বাজিয়ে সে মানুষের কাছে বাঁশি বিক্রি করে। প্রাণ রায়ও আছেন আরেকটি কেন্দ্রীয় চরিত্রে।

সাখাওয়াৎ বলেন, আসলে ভাঙনের গল্পই এখানে মূখ্য। এটা কোনো ভালোবাসার গল্প নয়, জীবনের গল্প নিয়ে এই সিনেমা। যে জীবন ছিন্নমূল মানুষেরা যাপন করছেন। ভবঘুরে, ফেরিওয়ালা কিংবা স্টেশনে শুয়ে থাকা মানুষের গল্প হলো ‘ভাঙন’। এখানে অভিজাত কোনো চরিত্র নেই।

Reneta

নির্মাতা জানান, প্রথম লট শেষ করে আপাতত বিরতিতে আছেন। শিগগির পরবর্তী লটের শুটিং শুরু করবেন। ‘ভাঙন’ এর শুটিং শেষ করেই অর্ধ সমাপ্ত ‘অর্জন ৭১’ নামের সিনেমাটির বাকি অংশের শুটিং করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খলিলুর রহমান কাদেরীচিত্রনায়িকা মৌসুমীপ্রাণ রায়ফজলুর রহমান বাবুভাঙনমৌসুমীলিড বিনোদনসরকারি অনুদানসিনেমাহরিজন
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT