চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্সে কাকতাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
দুটি প্রেমিক যুগল রোমান্টিক মুহূর্তে একে অপরের সাথে হাসি-খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেন ছুটে যাচ্ছে। চলন্ত ট্রেনের দরোজা দিয়ে রোমান্টিক মুডে ঝুলে আছেন সুপারস্টার প্রভাস ও পূজা হেগড়ে! তাদের এমন দৃশ্যে দেখা গিয়েছিল গত বছর মার্চে মুক্তিপ্রাপ্ত ‘রাধে শ্যাম’ ছবিতে। যদিও বলিউডের এ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে! কিন্তু প্রভাস-পূজার এই রোমান্টিক দৃশ্যটি নজর কাড়ে।

প্রভাস ও পূজার মতো স্টাইলে এবার ‘তুমি তো আমারই’ নাটকের পোস্টারে দেখা গেল অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী সামিরা খান মাহিকে।

একদিন আগে প্রকাশিত হওয়া পোস্টারটি দেখে নেটিজনরা বলছেন, নিলয়-মাহির এই পোস্টারটি প্রভাস ও পূজা হেগড়ের ‘রাধে শ্যাম’ এর দৃশ্য কিংবা পোস্টারটির সাথে হুবুহু মিল! অভিনেতা নিলয় পোস্টারটি তার পেজে পোস্ট করায় অনেকেই প্রভাস-পূজার পোস্টার নকল করা হয়েছে বলে মন্তব্য করছেন। এটা কি অনুপ্রাণিত হয়ে বানানো?

এসআর মজুমদারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তানভীর তন্ময়। নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘নকল নয় কাকতাল!’

কেউ আবার নিলয়কে ‘গরীবের প্রভাস’ লিখে মজা করছেন। শরিফ আহমেদ নামে একজন মন্তব্যে ‘রাধে শ্যাম’ পোস্টারটি দিয়ে লেখেন, ‘রাধে শ্যাম’ মুভি থেকে কপি করা নয়তো? সেই মন্তব্যের উত্তরে নীলয় লিখেছেন, ‘মিলে নাই। কারণ আমরা সাদা পরেছি। তাছাড়া নায়িকা একহাত দিয়ে ট্রেন ধরছে।’

ঈদে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর নীলয় আলমগীর ফিল্মস (নাফ এন্টারটেনমেন্ট)-এর ইউটিউবে নাটকটি প্রচার হবে বলে জানান তানভীর তন্ময়।

‘রাধে শ্যাম’র পোস্টারটি অনুপ্রাণিত কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, কমলাপুরে যখন শুটিং করছিলাম তখন বিভিন্ন স্টাইলে পোস্টারের ছবিগুলো তোলা হয়েছিল। ট্রেনের মধ্যে আরও ছবি আছে। সাতটার পোস্টারের মধ্য থেকে আমাদের কাছে এটা ভালো লেগেছে তাই পোস্ট দেওয়া।

‘এই গল্পটি সবকিছুতে কমনভাবে বলার চেষ্টা করেছি। আমরা প্রেমিকাকে প্রেম নিবেদন করতে গেলে কমনভাবে শাহরুখ খান স্টাইলে হাত তুলি। ঠিক তেমনভাবে কাকতালীয়ভাবে এই পোস্টারটি হয়তো অন্যকিছুর সঙ্গে মিলতে পারে। তবে আগে অন্যকিছুর পোস্টার বা ছবি ছিল কিনা আমার জানা ছিল না।’

ট্যাগ: নাটকনিলয়পরিচালনাপূজা হেগড়েপোস্টারপ্রভাসমাহিরাধে শ্যামসামিরা মাহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে স্কুল শিক্ষকের মাধ্যমে জঙ্গি সংগঠনে মাহামুদ

পরবর্তী

বিএনপি শীর্ষ চোর ও কুখ্যাত দুর্নীতিবাজদের দল: বাহাউদ্দিন নাছিম

পরবর্তী
বিএনপি নেতার জনসভা বক্তৃতা, রাজনৈতিক সমাবেশে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি শীর্ষ চোর ও কুখ্যাত দুর্নীতিবাজদের দল: বাহাউদ্দিন নাছিম

খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে ক্ষতিগ্রস্ত তেলুগু কলোনিতে খাদ্য সামগ্রী বিতরণ

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT