চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তধারা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
শিল্প সাহিত্য
A A
দুটি পুরুষের ছবি, একজন বয়স্ক ও অন্যজন যুবক, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে ৩২ বছর ধরে নিউ ইয়র্ক বাংলা বইমেলা আয়োজন করা সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ মেয়াদের জন্য ৩১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করে এই সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনটি।

একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক-মুক্তিযোদ্ধা ড. নূরন নবীকে চেয়ারপার্সন ও বিশ্বজিত সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

আগামি ১৪ থেকে ১৭ জুলাই জ্যামাইকার পারফরমিং আর্ট সেন্টারে চার দিনব্যাপী নিউ ইয়র্ক বাংলা বইমেলার আয়োজন করবে এই নতুন কমিটি। সাহিত্যিক ড. আব্দূন নূর ৩২ তম বইমেলার আহ্বায়ক।

Banglabid

ড. আব্দূন নূর বলেন, বইমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লেখক-সাহিত্যিক মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন । বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় ২০টি প্রকাশনী সংস্থা তাদের নতুন প্রকাশিত বই নিয়ে মেলায় উপস্থিত থাকবেন।

মুক্তধারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, কমিটিতে কো- চেয়ারপারসন হিসেবে আছেন সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, অর্থনীতিবিদ নজরুল ইসলাম, নাট্যজন সউদ চৌধুরী। সহ সাধারণ সম্পাদক সাংবাদিক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ।

কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- ড . জিনাত নবী, ড. ফাতেমা আহমেদ, কৌশিক আহমেদ, নসরত শাহ, রানু ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, তানভীর রাব্বানী, সেমন্তী ওয়াহেদ, শুভ রায়, স্বীকৃতি বড়ুয়া, আশরাফুল হাবিব মিহির, সুস্বনা চৌধুরী এবং চন্দ্রিমা দে।

Reneta

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন নাট্যজন জামাল উদ্দীন হোসেন, ভয়েস অফ আমেরিকার খ্যাতনামা সাংবাদিক রোকেয়া হায়দার, সমাজ সেবক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, লেখক ফেরদৌস সাজেদীন ও গত নিউইয়র্ক বাংলা বইমেলার আহবায়ক গোলাম ফারুক ভুঁইয়া।

চেয়ারপার্সন ড. নূরন নবী বলেন, গত ৩১ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবেঙ্গের বাইরে সর্ববৃহৎ বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। ১৯৯২ সালে জাতিসংঘের সদর দফতরের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানি আসছে যে সংগঠন তার নেতৃত্ব দেওয়া সত্যিই গৌরবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইবইমেলামুক্তধারাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাগরে নোঙর করে রাখা মাছ ধরার ট্রলারে আগুন

পরবর্তী

মিয়ানমারে সামরিক জান্তার সমালোচনা করায় সংগীতশিল্পী গ্রেপ্তার

পরবর্তী
তরুণ ব্যক্তি ট্যাটু সহ হালকা সবুজ পটভূমিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সামরিক জান্তার সমালোচনা করায় সংগীতশিল্পী গ্রেপ্তার

চিতা শাবকরা ঘাসের মধ্যে লুকানো, তাদের চোখ বন্ধ ও শান্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ৭০ বছর পর প্রথম জন্ম নেয়া চিতা শাবকের মৃত্যু

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT