চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ, বাড়ছে উদ্বাস্তু মানুষ ও মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Bangladeshi refugees crossing the border amid conflict at Thai-Cambodia border. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে বহু মানুষ বাস্তুচ্যুত।

থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র রূপ ধারণ করেছে। উভয় দেশ একে অপরকে দোষারোপ করে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, ফলে হতাহত ও উদ্বাস্তু মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে সংঘর্ষে ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। অপরদিকে থাই সেনাবাহিনী দাবি করেছে, একই সময় তাদের ৪ জন সৈন্য নিহত এবং ৬৮ জন আহত হয়েছে।

রোববার রাতে নতুন করে কামান ও রকেট হামলার মধ্য দিয়ে আবার লড়াই শুরু হয়। এর ফলে জুলাই মাসে পাঁচ দিনের সংঘর্ষের পর যে ভঙ্গুর শান্তি বজায় ছিল তা ভেঙে পড়ে। পূর্বের লড়াইয়ে ৪৮ জন নিহত এবং ৩ লাখেরও বেশি মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। তবে গত মাসে থাইল্যান্ড যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত করে, কারণ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তাদের একজন সৈন্য পঙ্গু হয়ে পড়ে।

Banglabid

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, কম্বোডিয়া আলোচনায় আগ্রহী নয় এবং থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে। থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়া কামান, রকেট ও ড্রোন দিয়ে আক্রমণ করছে।

অন্যদিকে কম্বোডিয়ার প্রভাবশালী সিনেট সভাপতি হুন সেন বলেছেন, কম্বোডিয়া শান্তি চায়, তবে সীমান্তে থাই বাহিনীর আগ্রাসনের কারণে তারা লড়াই করতে বাধ্য হচ্ছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও বলেন, কূটনীতির জায়গা এখন নেই। কম্বোডিয়া তাদের কার্যক্রম বন্ধ না করলে আলোচনা সম্ভব নয়।

Reneta

সংঘর্ষের কারণে সীমান্তের উভয় পাশে বিপুল মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। থাইল্যান্ড বলছে, তাদের ৪ লাখ মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়া বলছে, ৫৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

থাইল্যান্ডের চারটি সীমান্ত প্রদেশে ৫০০টিরও বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সীমান্ত শহরগুলোর শিবিরে মানুষের ভিড় বাড়ছে, এবং তারা কখন বাড়ি ফিরতে পারবেন সেই অনিশ্চয়তায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের চাপের মুখে স্বাক্ষরিত আগের যুদ্ধবিরতি ছিল জোরপূর্বক, তাই ভেঙে যাওয়া আশ্চর্যজনক নয়। থাই পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এবার আর কোনো বাণিজ্যিক চাপ বা শুল্ক হুমকিকে তারা মেনে নেবেন না।

বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের অবস্থানে কোনো নমনীয়তা দেখা যাচ্ছে না। ফলে সীমান্তে সহিংসতা কমার কোনো সম্ভাবনাও আপাতত নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বোডিয়াথাইল্যান্ডথাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবাড়ছে মৃতের সংখ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT