চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে চালু হল নতুন ‘চ্যানেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে চালু হয়েছে ‘চ্যানেল’ ফিচার। মোট ১৫০টি দেশের হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার লঞ্চ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত জুন মাসেই এই ফিচারটি ‘লাইভ’ হলেও সেই সময় তা সব দেশের জন্য উন্মুক্ত ছিল না।

চ্যানেল ফিচার কী?

চ্যানেল ফিচার এমন একটি ফিচার যার সাহায্যে হোয়াটসঅ্যাপেও সেলেব্রিটি, ক্রীড়াবিদ, অভিনেতা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ফলো করা যাবে। পছন্দমতো চ্যানেল ফলো করে আপডেট পেতে পারেন ব্যবহারকারী। এই ফিচার পাওয়ার জন্য গ্রাহকদের হোয়াটসঅ্যাপ আপডেট করত হবে। তাহলেই তাদের সামনে চলে আসবে চ্যানেল ফিচারটি।

চ্যানেল ফলো করলে কি ব্যক্তিগত তথ্য অন্য কারও হাতে চলে যেতে পারে?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চ্যানেল ফিচার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য কোন ফলোয়ার তা দেখতে পারবে না। তবে চ্যানেলের বার্তায় ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করতে পারবেন ফলোয়াররা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ধরনের স্মার্টফোনেই এই চ্যানেল ফিচারটি পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে চ্যানেলে একটি নতুন ট্যাব ডিসপ্লে থাকবে। সেই ট্যাবের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস মেসেজও দেখা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যে মেসেজ পাঠানো হবে তা ৩০ দিন পর্যন্ত দেখা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT