চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্পিউটার প্রকৌশলী থেকে ক্রিকেটে সৌরভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ০৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাবর আজমদের বিপক্ষে এবারের আসরে যুক্তরাষ্ট্রের হয়ে ঐতিহাসিক জয়ের নায়ক সৌরভ নেথ্রালভাকার। আন্তর্জাতিক অঙ্গনের এ ক্রিকেটারের আরও একটা পরিচয় আছে। তিনি ‘ওরাকলে’ পূর্ণকালীন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।

গ্র‌্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তুলেছিল বাবরের দল। জবাবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে ১ উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পরে তাদের পেসার নেথ্রালভাকারের করা সুপার ওভারে ১৩ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের নেথ্রালভাকারের জন্ম ভারতে। খেলেছিলেন ভারতের যুব দলেও। ১৯৯১ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে জন্ম। ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন ভারত দলের সদস্য। কিন্তু ভারতে এত প্রতিযোগিতার ভিড়ে নিজেকে শেষপর্যন্ত দেশটির ক্রিকেট থেকে সরিয়ে নেন, ২০১৫ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সেখানে একজন প্রকৌশলী হিসেবে নিজেকে গড়ে তোলেন নেথ্রালভাকার। ওরাকলের একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। চাকরি ও খেলাধুলার মধ্যে বজায় রাখেন দারুণ ভারসাম্য। চাকরি করতে গিয়ে কোডিং করাই ছিল নেথ্রালভাকারের প্রাথমিক কাজ, তবে আবেগ রয়ে গিয়েছিল ক্রিকেটে।

৯ বছর পর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানকে তিনি স্তব্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন নেথ্রালভাকার। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট এবং সন্দীপ শর্মার মতো ক্রিকেটার ছিলেন তার সতীর্থ।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেথ্রালভাকারপাকিস্তান২৪যুক্তরাষ্ট্র২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
চ্যানেল আই লোগো

চ্যানেল আই’র নামে ক্লোন ওয়েবসাইট, থানায় জিডি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাম দিক থেকে ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ; সৈয়দ এরশাদ আহমেদ, প্রেসিডেন্ট, অ্যামচ্যাম; জনাব পল ফ্রস্ট, কমার্শিয়াল কাউন্সেলর, ইউ.এস. এম্বেসি ঢাকা; অ্যামচ্যাম আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার ওয়েস্টিন হোটেলে।

ঢাকায় অ্যামচ্যামের লজিস্টিকস খাত আলোচনা: ভবিষ্যৎ নীতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জে গুরুত্বারোপ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT