চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতানিয়াহুর মৃত্যুর খবর গুজব, তিনি ভালো আছেন জানিয়েছে তার কার্যালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ন ১৫, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তার কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, তিনি ভালো আছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সংস্থাটির এক প্রতিবেদক নেতানিয়াহুর দপ্তরের কাছে জানতে চান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে এমন দাবির বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না। জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এসব ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।

কীভাবে ছড়ায় গুজব

শুক্রবার চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান যুদ্ধ নিয়ে এক সংবাদ সম্মেলনের ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেন নেতানিয়াহু।

ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, সেখানে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। তাদের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও হওয়ার ইঙ্গিত।

Reneta

ভিডিওটির ৩৫ সেকেন্ডের অংশে যখন নেতানিয়াহু হাত তুলছেন, তখন কনিষ্ঠ আঙুলের পাশে অতিরিক্ত মাংসপিণ্ডের মতো কিছু দেখা যায়। অনেক ব্যবহারকারী এটিকে ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ হিসেবে উল্লেখ করে ছয় আঙুলের দাবি তুলেন।

মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স এক্সে প্রশ্ন তোলেন, বিবি কোথায়? নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে তিনি লেখেন, কেন তার দপ্তর তার নামে ভুয়া এআই ভিডিও প্রকাশ করে আবার মুছে ফেলছে? আর হোয়াইট হাউসে কেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে?

ভিডিও নিয়ে আরও প্রশ্ন

কিছু ব্যবহারকারী ভিডিওর পেছনের পর্দা ও পতাকার নড়াচড়া নিয়েও প্রশ্ন তোলেন। একজন লেখেন, খেয়াল করুন, পুরো ভিডিওজুড়ে ব্ল্যাকআউট পর্দা একই ধরনের নড়াচড়া করছে, যেন লুপ করা হয়েছে। অথচ পাশে থাকা দুটি ইসরায়েলি পতাকা একদমই নড়ছে না এটি এআই ব্যবহারের স্পষ্ট ইঙ্গিত।

তবে অন্য এক ব্যবহারকারী এই দাবি নাকচ করে বলেন, আজকাল অনেকেই খবর পাঠকদের মতো ভুয়া ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন। তাই বলে ভিডিওটি ভুয়া এমন নয়।

এদিকে এক্সের এআই চ্যাটবট গ্রোক এই দাবির সত্যতা যাচাই করে জানায়, নেতানিয়াহুর ছয়টি আঙুল নেই। তাদের মতে, ভিডিওর স্থির ফ্রেমে ছায়া, হাতের কোণ বা হাতের স্বাভাবিক গঠনের কারণে এমন অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়েছে। ইসরায়েল সরকারের সরকারি ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়, তার প্রতিটি হাতে স্বাভাবিক পাঁচটি আঙুলই রয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান যুদ্ধের ১৬তম দিন

অন্যদিকে চলমান যুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি।

এর জবাবে ইরান তেল রপ্তানিকারক উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়েছে।

এদিকে ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয় এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই পথেই হয়ে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আবারও ইরানের অভিযান

মার্চ ১৫, ২০২৬

খাল খনন কর্মসূচিতে বাবা জিয়াউর রহমানের পথ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশেপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সতর্কতা

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

মার্চ ১৫, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল বিক্রিতে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT