চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা জোটে ভারতকে পাশে চায় ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়াকে চারপাশে বাঁধতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই প্রচেষ্টায় তিনি পাশে চান ভারতকে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে ইজরায়েল যাচ্ছেন। তবে তার সফর শুরুর আগেই ‘ষড়ভুজ জোটের’ কথা ঘোষণা করে সেই জোটের ‘গুরুত্বপূর্ণ’ সদস্য হিসাবে ভারতকে পাশে চান বলে জানিয়েছেন নেতানিয়াহু।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দু’দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।

নেতানিয়াহুর ঘোষিত এই  ষড়ভুজ জোটে ভারত ছাড়াও থাকবে গ্রিস এবং সাইপ্রাস। এ ছাড়া আরব, আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশকে এই জোটের অংশ করতে ইচ্ছুক নেতানিয়াহু। তবে জোটের ‘গুরুত্বপূর্ণ’ সদস্য হিসাবে ভারতকেই চান তিনি। তার মতে, মোদির সফর পশ্চিম এশিয়ার চরমপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে একজোট হওয়ার অংশ হবে।

অনেকের মতে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক যে ‘ইসলামিক ন্যাটো’ কথা ভাবছে, তার পাল্টা জোট চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। যদিও ভারতের পক্ষ থেকে এই জোট নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

নতুন জোটের লক্ষ্য হল এমন এক অক্ষ তৈরি করা, যা চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে একমত হবে। বস্তুত, ভারত বার বারই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে। মোদি বিভিন্ন দেশের সফরে গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন। সেই লড়াইয়ে বিভিন্ন দেশকে পাশে চান। সেই আবহে ‘ষড়ভুজ’ বানিয়ে বিশ্বের চরমপন্থী সংগঠনগুলোকে বার্তা দিতে তৈরি নেতানিয়াহু। তার মতে, এই জোটের সদস্য দেশগুলো নিজেদের মতামত ভাগ করে নেবে। সহযোগিতার মাধ্যমে ভাল ফলাফল মিলবে বলেও আশাবাদী তিনি। মূলত প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একজোট হওয়ার ভাবনা ইসরায়েলের প্রধানমন্ত্রীর।

মোদির এই সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে, তা একবাক্যে জানাচ্ছে নয়াদিল্লি এবং তেল আবিব। এই সফরে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস মোকাবিলায় সমন্বয় জোরদার করতে একাধিক দ্বিপাক্ষিক মত স্বাক্ষর হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন, মোদির সফর তার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে এগোবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত-ইসরায়েলের ‘বিশেষ সম্পর্কের’ উল্লেখ করেন নেতানিয়াহু।

Reneta

নরেন্দ্র মোদিও এই সফর নিয়ে ‘উচ্ছ্বসিত’। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরে এটিই তার প্রথম ইসরায়েল সফর। এই সফরে গাজ়া শান্তি পরিকল্পনা, ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ মোকাবিলার লক্ষ্যে বহুপাক্ষিক চুক্তির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার। অনেকের মতে, ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার চেয়ে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্যের দিকে বেশি ঝুঁকবে ভারত।

মোদির ইসরায়েল সফরকে কটাক্ষ করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। তাদের দাবি, গোটা বিশ্ব যখন ইসরায়েল ও তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করছে, তখন মোদি ‘নৈতিক কাপুরুষতার’ পরিচয় দিচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান-সৌদির বিরুদ্ধেভারতকে পাশে চান নেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

দায়িত্ব গ্রহণ করে নতুন আইজিপির যে প্রত্যয়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান-সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা জোটে ভারতকে পাশে চায় ইসরায়েল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপেকে পাচ্ছে না রিয়াল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT