চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল শিরোপার মহারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দুপুর গড়িয়ে বিকেল, এরপর সন্ধ্যা নামলেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-নেপালের শিরোপার মহারণ। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কে হাসবে শেষের হাসি? বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হতে চলা ম্যাচের শেষ বাঁশিতে মিলবে প্রশ্নের উত্তর।

ফাইনালে বাংলাদেশের মেয়েদেরই এগিয়ে রাখছেন কোচ গোলাম রব্বানি ছোটন। লিগপর্বে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখার পর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ফাইনাল অন্যরকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুদলই সুযোগ পাবে, যারা কাজে লাগাতে পারবে তারাই সাফল্য পাবে। তবে আমার মনে হয় ফাইনালে আমার মেয়েরা এগিয়ে থাকবে। যেহেতু ফাইনালে উঠেছি, আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো জয়ের।’

আসরের শুরুটা নেপালকে ৩-১ গোলে হারিয়েই করেছে স্বাগতিক দল। গোলরক্ষক রুপনা চাকমার দৃঢ়তায় ভারতকে রুখে দিয়ে গোলশূন্য ড্রয়ে ফাইনালে যাওয়ার সমীকরণ সহজ করে ফেলেছিল ছোটনের মেয়েরা। শেষে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা থেকে এক জয় দূরে দাঁড়িয়ে।

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর ভুটানের বিপক্ষে ৪-০ গোলের জয়ে নিজেদের আশা জাগিয়ে রাখে হিমালয়ের দেশটি। পরে ভারতের সঙ্গে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের নজির গড়ে নেপাল। ৩-১ গোলে জিতে সবার আগে নিশ্চিত করে ফাইনালের টিকিট।

টাইগ্রেস অধিনায়ক সামসুন্নাহার জুনিয়রের পারফরম্যান্স নজর কেড়েছে। ভুটানের খেলোয়াড়দের কাছে পাওয়া তার তারকাখ্যাতি নিয়ে চলছে আলোচনা। দলটির বিপক্ষে পেয়েছেন হ্যাটট্রিক। তার পায়ের জাদুতে মুগ্ধ হলেও সামসুন্নাহারের কাছে এসে ভুটানিরা অসহায় কণ্ঠে বলেছিল, পানি খাও আর গোল দিও না!

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের স্মৃতিটা এখনো অনেকের কাছেই টাটকা। নেপালের বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন সামসুন্নাহার জুনিয়র। মেয়েদের জাতীয় দল সেই ফাইনালে জিতে সাফের শিরোপা নিয়ে দেশে ফিরেছিল।

Reneta

জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক দলেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের দলের অধিনায়ক। আসরে নেপালকে ৩-১ গোলে হারানোর ম্যাচে পেয়েছিলেন গোল। ফাউলের শিকার হয়ে চোটে পড়েন, ফিরে ভারতের বিপক্ষে খেললেও চেনাছন্দে ছিলেন না। ভুটানের সাথে সেই চেনা সামসুন্নাহারকে পাওয়া গেছে। হ্যাটট্রিক করে জয়ে সামনে থেকেই ভূমিকা রাখেন।

টুর্নামেন্টে ৪ গোল করা দলনেতা অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে মাথা ঘামাতে নারাজ। ফাইনালের আগেরদিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দলের জয় নিয়েই ভাবছি। যদি বল পায়ে থাকা অবস্থায় দেখি আমার গোল করার চান্স শতকরা ৫০ ভাগ, আরেকজনের আরও বেশি, তাহলে তাকে দিয়েই গোল করানোর জন্য পাস দেবো।’

অধিনায়কের কথায় স্পষ্ট, কারও একক ঝলকের উপর নির্ভর করে নয়, টিম গেমের কৌশলে চ্যাম্পিয়ন হওয়ার পরিকল্পনা আঁটছে দল। রক্ষণ ও মধ্যমাঠে ফুটবলারদের বোঝাপড়া সুসংহত। আক্রমণে ফিনিশিংয়ের অভাবটা অবশ্য চলতি আসরে বেশ কয়েকবার নজরে পড়েছে। অফসাইডের ফাঁদে পড়াটাও নিয়মিত ঘটনা। এই জায়গায় উন্নতি ঘটাতে পারলে টোটাল ফুটবল উপহার দিয়ে ট্রফি জয়ের আশা বাংলাদেশ করতেই পারে।

ফাইনাল ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেটির প্রস্তুতিও ছোটনের শিষ্যরা নিয়ে রেখেছে। ভুটানের বিপক্ষে শাহেদা আক্তার রিপার পেনাল্টি কিক নিয়ে কথা উঠলে কোচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এবারের বিশ্বকাপ যদি দেখে থাকেন, দেখবেন মেসি থেকে শুরু করে সবাই মিস করেছে।’

বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ নেপালও। অধিনায়ক প্রীতি রায় ফাইনাল বেশ কঠিন হবে বলে মনে করছেন। আত্মবিশ্বাসও রাখছেন শিরোপার, ‘ফাইনালটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমরা আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। আমাদের কষ্টের ফল পাব আশা করি।’

ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং বলেছিলেন, ‘তারা কেমন খেলে আমরা জানি। বাংলাদেশ ভালো দল হলেও আমরা তাদের চেয়ে ভালো দল। সম্ভবত তারা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে।’

ফাইনালের আগের সংবাদ সম্মেলনে নেপাল কোচ সরাসরিই বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে নিতে চান প্রতিশোধ।’ কথার লড়াইয়ে না জড়িয়ে অবশ্য তার উল্টো পথে হেঁটে লাল-সবুজের দলের কোচ গোলাম রব্বানি ছোটন প্রতিপক্ষকে সমীহই করছেন। বলেছেন, ‘ঘরের মাঠে শিরোপা জয়ের প্রত্যাশার কথা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসাফসামসুন্নাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT