৫১ বছর পর নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ আয়োজন হয়ে গেল বাংলাদেশে। আসরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আসরের সেরা পুরস্কারের বেশকিছু উঠেছে বাংলাদেশের হাতে।
আসরের প্রথম, চতুর্থ, পঞ্চম ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক অধিনায়ক মিজানুর রহমান। সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও তিনি।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডিফেন্সে দারুণ খেলেছেন নাসির উদ্দীন শরীফ, মো. রোমান হোসেন। এ দুই ডিফেন্ডারের হাতে উঠেছে সেরা ক্যাচারের পুরস্কার।
সিরিজে হারলেও দারুণ ছিলেন নেপাল অধিনায়ক ঘনশ্যাম রোকা মাগার। খালি হাতে ফেরেননি তিনি। বেস্ট রেইডারের পুরস্কার উঠেছে তার হাতে।








