চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় দু’হাজার কোটি টাকা কর ফাঁকির ‘রহস্য উদঘাটন’, আদায় ১১৭ কোটি টাকা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১২:৩২ অপরাহ্ন ১৪, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট (আইটিআইআইইউ) গঠনের মাত্র সাত মাসের মধ্যে প্রায় দু’হাজার কোটি টাকার  (১,৮৭৪ কোটি) কর ফাঁকি উদঘাটন করেছে। এরই মধ্যে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে।

সোমবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও এই অর্জনকে এনবিআর বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে আইটিআইআইইউ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। এ সময়ের মধ্যে ইউনিটটি ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির তথ্য চিহ্নিত করেছে। এর মধ্যে ৬৩টি ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৩১টি ই-চালানের মাধ্যমে ইতোমধ্যে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করেছে।

এছাড়া নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ১০০টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, এই কার্যক্রম কর ফাঁকি ও অর্থপাচারকারীদের জন্য একটি কঠোর বার্তা, পাশাপাশি নিয়মিত করদাতাদের উৎসাহিত করবে।

সংস্থাটি আরও জানায়, আইটিআইআইইউ যেকোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদ সৃষ্টির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Reneta

এনবিআর মনে করছে, কর প্রশাসনে নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর প্রয়োগে এটি একটি নতুন মাইলফলক। এই ইউনিট শুধু রাজস্ব আদায়ে নয়, বরং কর সচেতনতা ও কর সংস্কৃতির বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখছে।

ভবিষ্যতে এই ইউনিটের সক্ষমতা ও ডিজিটাল দক্ষতা আরও বাড়বে এবং এর মাধ্যমে দেশের রাজস্ব ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক হবে বলে এনবিআর আশাবাদ ব্যক্ত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইটিআইআইইউইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিটএনবিআরকর ফাঁকিজাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

COLOMBO, SRI LANKA - FEBRUARY 10: Babar Azam of Pakistan looks on ahead of the ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026  match between Pakistan and USA at Sinhalese Sports Club on February 10, 2026 in Colombo, Sri Lanka. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

শ্লীলতাহানি ও আর্থিক প্রতারণার অভিযোগ থেকে মুক্তি পেলেন বাবর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

মার্চ ২৯, ২০২৬
ছবি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের ইনকিলাব স্কয়ারে শোকার্ত মানুষের ভিড়ে ক্রন্দনরত নারী (১ মার্চ, ২০২৬)।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানকে আরও শক্তিশালী করে তুলছে?

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জ্বালানি সংকটে ফিলিং স্টেশন ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT