ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। ঋণের মোট অংক ১১ হাজার ৩শ’ ৫৬ কোটি টাকা, যা বিগত চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ। তবে নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানীর মাইডাস সেন্টারে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি জানায়, নির্বাচিত এমপিদের মধ্যে ২৩৬ জনই কোটিপতি।







