এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৫শ’ আসন শূন্য রয়েছে। ‘অটোমেশন’ পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল-ভুটানসহ বিদেশী শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি দেড়শ’ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো।







