চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলে টিআইবি’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপস করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এবং অন্তর্বর্তী সরকারের আপসকামী আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবি এ উদ্বেগ জানায়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী সরকারের বহুমাত্রিক ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা এমন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে, যা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিকসহ সব বৈচিত্র্য-মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থান ও সমঅধিকার নিশ্চিত করবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসিত হবে। যেখানে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারও ওপর চাপিয়ে দেওয়া হবে না।

তিনি আরও বলেন: কিন্তু তারা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছেন, অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা, বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে। এ ধরনের স্বার্থান্বেষী মহলের অপপ্রচার, হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার আপস করছে। যার উদ্বেগজনক উদাহরণ হলো, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা। বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপসের উদাহরণ, অন্যদিকে তেমনি নতুন বাংলাদেশের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশের আকাঙ্ক্ষার প্রতি রীতিমতো প্রহসন।

ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদের ধ্বংসস্তূপ থেকে উত্থিত অশুভ জবরদখলকারী সাম্প্রদায়িক মহল যতই অতি ক্ষমতায়িত আচরণ করুক, তাদের বৈষম্যমূলক আদর্শকে সমাজের ওপর বলপূর্বক চাপিয়ে দেওয়ার যত অপচেষ্টাই করুক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চান, বৈষম্যবিরোধী আন্দোলনের মূলধারা কোনোভাবেই এ ধরনের সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটতে দেবে না।

যোগ করেন: অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মূল ভিত্তি বৈষম্যবিরোধী আন্দোলনের মূলধারার বহুমত, অন্তর্ভুক্তি, সমঅধিকার ও অসাম্প্রদায়িকতার আদর্শ; যার প্রতি অটুট থেকে সরকার তার ওপর অর্পিত রাষ্ট্রসংস্কারের দায়িত্বপালনে অগ্রসর হবে। সর্বপ্রকার অশুভ শক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক ও মৌলবাদী মহলের সঙ্গে আপসের পথ দৃঢ়ভাবে পরিহার করবে বলে আশা প্রকাশ করছে টিআইবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিটিবিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডটিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শুটিং সেটে আহত রাম চরণ এখন কেমন আছেন?

মার্চ ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

টাঙ্গাইলে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে মানিক মিয়াতে গাইবে ওয়ারফেজ

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে কিছু সড়ক, যান চলাচলে বিশেষ নির্দেশনা

মার্চ ২৫, ২০২৬

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT