রাজনীতি

নুরের উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

নুরের উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের উপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা আখ্যা দিয়ে রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এর আগে নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দিব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় আমাদের নূর ভাই প্রথম রক্ত দিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।

উল্লেখ্য, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

বিষয়:নুরের উপর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…