চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের অসদাচরণ: দলের দুঃখ প্রকাশ-নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছে দলটি।

বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, ইতোমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দায়ীদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে যান। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯ টায় তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা এবং এনসিপি নেতারা ছিলেন।

Reneta

বিবৃতিতে আরও জানানো হয়, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানে তারা জেনারেশন-জেডের রাজনৈতিক উত্থান, নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মতবিনিময় করেন। দেশে ফেরার পর এসব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা ছিল।

কিন্তু তার আগেই সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের অসদাচরণের অভিযোগ ওঠে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে দলটি জানায়, “নতুন বাংলাদেশ গড়ার পথে সাংবাদিকরা আমাদের সহযাত্রী। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এনসিপি আরও সতর্ক থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে সফরসঙ্গীদের সঙ্গে দেশে ফেরেন। এ সময় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিফিং করার সময় এনসিপির নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা তাদের থামতে অনুরোধ করলে উল্টো তাদের ওপর চড়াও হন এনসিপি নেতাকর্মীরা।

ফলে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ব্রিফিং বয়কট করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিপ্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT