সারাদেশের বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
আসিফ মাহমুদ বলেন, এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন।
তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন, তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।








