চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হবে: এনবিআর চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার ৭ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদানের মাধ্যমে অনলাইন ভ্যাট রিফান্ড সিস্টেমের উদ্বোধন করা হয়।

চেয়ারম্যান জানান, ‘আয়কর আইনে টেক্স রিটার্ন অনলাইনে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ভ্যাট আইনে তা করা হয়নি। আগামী বাজেটে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে এনবিআর অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে। যারা আগে কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদের আগামী মার্চের মধ্যে সেই রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি করতে হবে। মার্চের পরও তারা অনলাইনে ভ্যাট নিবন্ধন করতে পারবেন।

নতুন অনলাইন রিফান্ড মডিউলের মাধ্যমে করদাতারা রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাবেন। এখন থেকে করদাতাদের ভ্যাট কার্যালয়ে গিয়ে আবেদন করার প্রয়োজন হবে না। প্রয়োজনীয় তথ্য বা সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মুসক কমিশনারেটে যোগাযোগের পরামর্শ দিয়েছে এনবিআর।

অনলাইন রিফান্ড সিস্টেমে করদাতা তার মাসিক মুসক রিটার্নের মাধ্যমে আবেদন করলে, সংশ্লিষ্ট কমিশনারেট তা প্রক্রিয়াকরণের পর প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন ভ্যাট রিটার্নই-ভ্যাটএনবিআরকর সুবিধাকরদাতাকরদাতা সুবিধাডিজিটাল করভ্যাটভ্যাট রিফান্ডরাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু ১০ মার্চ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান নিয়ে বিতর্ক, আক্রান্ত সাংবাদিক-শিক্ষার্থী

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
৬ সিটি করপোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

৬ সিটি করপোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT