চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেল বয়াতির ‘নয়া মানুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
বন্যাকবলিত এলাকার একজন নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেল তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নয়া মানুষ’। সিনেমাটি রাজধানীর আধুনিক মাল্টিপ্লেক্সসহ দেশের মোট ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বানভাসি মানুষের গল্প ‘নয়া মানুষ’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের পান্থপথ ও মিরপুর শাখা ছাড়াও মুক্তি পেয়েছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এবং ময়মনসিংহের পূরবী সিনেমা হলে।

বয়াতি আগেই জানিয়েছেন, মুক্তির প্রথম দিন থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবির কলাকুশলীদের নিয়ে ‘নয়া মানুষ’ উপভোগ করবেন। মুক্তির দিনে দুপুর ২ টার শোতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘নয়া মানুষ’ টিম উপস্থিত থাকার কথাও জানান বয়াতি।

Banglabid

চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

Bangladeshi film 'Naya Manush' screening at multiple cinemas in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আশীষ খন্দকারঝুনা চোধুরীনয়া মানুষনিলুফার ওয়াহিদবদরুদ্দোজাবয়াতিমৌসুমী হামিদরওনক হাসানলিড বিনোদনসিনেমাসোহেল রানা বয়াতিস্মরণ সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT