চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্ফোরক নওয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২৬, মে ২০২৩
বিনোদন
A A
‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম লুকে নওয়াজউদ্দিন

‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম লুকে নওয়াজউদ্দিন

ডিপ্রেশন বা মানসিক অবসাদকে ‘বড়লোকদের বিলাসিতা’ বলে মন্তব্য করে আলোচনা সমালোচনায় জড়িয়েছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার তিনি বিশ্বের অন্যতম মর্যাদাকর চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে ছবি প্রদর্শন নিয়ে নতুন এক মন্তব্য করলেন।

সেই মন্তব্যে এই চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন ‘বজরঙ্গি ভাইজান’ এই তারকা। নওয়াজ তার মন্তব্যে বলেন, কান চলচ্চিত্র উৎসব চলাকালীন সেখানে ছবি প্রদর্শিত হওয়া মানেই সেটি কানের প্রধান উৎসবে মনোনীত হয়েছে, এমনটা ভাবা উচিত নয়।

নওয়াজ উদ্দিন সিদ্দিকী বলেন, যে কেউ চাইলে অডিটোরিয়াম ভাড়া করে ‘নিজেদের লোকজন’কে কানে ডেকে ছবি দেখাতে পারে এবং তারপর ঘোষণা করাই যায়, ‘আমাদের এই ছবি কানে গিয়েছিল’!

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর চলবে ২৭ মে পর্যন্ত। এবার অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ এবং কানু বহেলের ‘আগরা’, এই দুই ভারতীয় ছবি প্রদর্শিত হয়েছে এই ফেস্টিভ্যালে।

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত নওয়াজ। তার ৯টি ছবি প্রদর্শিত হয়েছে কানে। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’-র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই ফিল্ম ফেস্টিভ্যালে। একেএকে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো ছবি কানের অফিসিয়্যাল সিলেকশনের অংশ থেকেছে।

কান নিয়ে কথা বলতে গিয়ে একটি গণমাধ্যমে নওয়াজ বলেন, আসলে ব্যাপারটা হলো আপনি চাইলেই নিজের ছবিকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ছবি না হলেও চলবে। সেখানে অডিটোরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, নিজে লাল গালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোককে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, ‘আমাদের ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে’।

Reneta

এরপর অভিনেতা যোগ করেন, ‘আমি সত্যিই জানি না অর্ধেক মানুষজন কী করতে ওই ছবি উৎসবে যায়’। সঙ্গে সংযোজন, কানে কোনও ছবি সমাদৃত হলে দর্শকমহলেও তা সাড়া ফেলবে এটা ভুল ধারণা। নিজের ছবির উদাহরণ টেনে তিনি বলেন, মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছিলেন কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

অপর এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কানে নিজের ছবি মনোনীত হওয়াটা নিঃসন্দেহে একটা বড় পাওনা।’ সঙ্গে তিনি মনে করান কান কোনও ফ্যাশন ইভেন্ট নয়, ‘মক্কা অফ সিনেমা’।

নওয়াজকে শেষ দেখা গিয়েছে সুধীর মিশ্রার ‘অফওয়া’ ছবিতে। আজই (শুক্রবার, ২৬শে মে) মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের নায়িকা নেহা শর্মা। -হিন্দুস্তান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: কান ফিল্ম ফেস্টিভ্যালনওয়াজ উদ্দিন সিদ্দিকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT