চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে ৭ দিন বিনা খাবারে বন্দি রেখেছিলেন নওয়াজ! 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

স্ত্রীকে খাবার দিতেন না, বাথরুমেও যেতে দিতেন না নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনেতার পরিবারও এতে সমর্থন করতো। এমনই দাবি করেছেন নওয়াজের সাবেক স্ত্রী আলিয়ার আইনজীবী।

আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকির দাবি, টানা এক সপ্তাহ ধরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাকে খেতে দেননি, বিছানায় শুতে দেননি। এমনকি গোসল করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেননি।

এক বক্তব্যে  রিজওয়ান সিদ্দিকি বলেন, ‘আমার ক্লায়েন্ট, আলিয়া সিদ্দিকিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবটাই নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার পরিবারের লোকজন করেছেন। তারা আমার ক্লায়েন্টের নামে একটি ক্রিমিনাল কমপ্লেন পর্যন্ত করেছেন। পুলিশকে দিয়ে ককে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, রোজ হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রতিদিন সন্ধ্যার পর তাকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে।’

এই আইনজীবী আরও জানান, কোনও পুলিশ এগিয়ে আসেননি আলিয়ার পাশে দাঁড়াতে। তার অধিকার রক্ষার জন্য কেউ তার পাশে ছিলেন না। আলিয়া তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় লিখিত অভিযোগ অভিযোগ করলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

সম্পত্তি বিষয়ক ব্যাপারে নওয়াজউদ্দিন সিদ্দিকির মা আলিয়ার নামে গত সপ্তাহে পুলিশে অভিযোগ করার পর আলিয়া দাবি করেন যে অভিনেতা এবং তার পরিবার তাকে হেনস্থা করেছেন। বর্তমানে আলিয়া অভিনেতার আন্ধেরির বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়ানওয়াজউদ্দিন সিদ্দিকি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT