চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহিদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে এ উদ্ধার অভিযান চালায়।

নৌবাহিনী জানায়, ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে গেলে বিপদগ্রস্ত জেলেদের সংকেত লক্ষ্য করা যায়। পরে নৌ-সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে জেলেদের নিরাপদে জাহাজে তুলে নেয়।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে এনে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উদ্ধার হওয়া সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌবাহিনী জানায়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমভি তাজমিনুর রহমাননৌবাহিনীবঙ্গোপসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT