চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১১, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

বাসস জানায়, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেছেন, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নৌবাহিনীর কর্মকাণ্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তার সন্তোষ প্রকাশ করেন। সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতি (ব্লু-ইকোনমি)-এর সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোন বিকল্প নেই।’

রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে। তিনি আশা করেন আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে।

নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চাইলে রাষ্ট্রপতি তাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডমিরাল এম শাহীন ইকবালনৌবাহিনী প্রধানসাক্ষাৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT