শীত মৌসুমের শেষেও ঠান্ডা আর হিমেল হাওয়ায় জবুথবু উত্তরের জনপদ কুড়িগ্রাম। সবচেয়ে বেশি অসহায় এ অঞ্চলের নদীবেষ্টিত চরের মানুষ। ঠা-ায় একদিকে কর্মহীন জীবন, অন্যদিকে শীতজনিত নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় তৃতীয় দফায় কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে সিআরপি’র সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র্র।







