চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’ দুইদিন ব্যাপী নারী উদ্যোক্তাদের মিলনমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
অর্থনীতি
A A

দেশের নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডস্থ প্রধান ক্যাম্পাসে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘ভিকিস মিনাবাজার ২০২৬’।

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ৭৫ বছর পদার্পন উপলক্ষ্যে বছর ব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।

এছাড়াও ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখা প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইফফাত গিয়াস ও নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খানসহ কার্যকরী পরিষদ ও এফবিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে নির্বাহী পরিচালক ডা. আফসানা বলেন, “ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ নেতৃত্বে নারীদের অগ্রগামী করা। বন্ধুতের বন্ধন এবং উদ্যোক্তাদের স্বপ্ন এই মূলমন্ত্র নিয়ে আয়োজন করা হয়েছে এবারের ভিকিদের মীনাবাজার ২০২৬।

অধ্যক্ষ মাজেদা বেগম এই স্কুলকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা ব্যক্ত করে বলেন কারিকুলাম ও শিক্ষার সামগ্রিক মান ও পরিবেশ উন্নয়নের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে ভিকারুন নিসা স্কুল ও কলেজ।

Reneta

প্রধান অতিথি ড. মাহাদী আমিন তার বক্তব্যে বলেন, “তার সরকার নারীবান্ধব পলিসি গ্রহন করছে। যার মধ্যে উল্লেখযোগ্য ওয়ান স্টপ সলিউশন প্রজেক্ট (One stop solution project)। নারীদের জন্য ইকো সিস্টেম গড়ে তোলা যাতে গ্রামের নারীরা ক্ষুদ্র ও কুটিরশিল্প গড়ে তুলতে পারে। প্রতি মাসে নারীদের নামে ২৫০০ টাকা ফ্যামেলি কার্ডের আওতায় চলে যাবে। নারী উদ্যোগতাদের কর মওকুফসহ নানা রকম রাষ্ট্রীয় সহযোগীতা প্রদান তার সরকার।

নারীদের সুরক্ষার জন্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও আইনী সহায়তা প্রদান করা হবে বলেও জানান সরকারের এই তরুণ তূর্কী।

ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফাফাত গিয়াস সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রধান অতিথির কাছে ভিকারুন নিসা স্কুলের ভর্তি প্রক্রিয়াকে লটারিমুক্ত করার অনুরোধ জানান।

তিনি বলেন, ভিকারুন নিসা স্কুল এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মান উন্নয়নসহ যেকোন কার্যক্রমে সহায়তা করবে ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশন।

আজকের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভিকি উদ্যোক্তাদের মধ্যে সেরা স্টলের স্মারক প্রদান করেন ও অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের সাথে আনন্দঘন সময় কাটান। এছাড়াও তিনি মীনাবাজারে আগত সকলের সাথে আন্তরিকভাবে ছবি তোলেন।

এবারের মিনা বাজারে ভিকি নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারী, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য নজর কেড়েছে ক্রেতাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ান স্টপ সলিউশন প্রজেক্টনারী উদ্যোক্তাদের মিলনমেলাভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশনভিকিস মিনাবাজারভিকিস মিনাবাজার ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’ দুইদিন ব্যাপী নারী উদ্যোক্তাদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে আটক ২

মার্চ ৭, ২০২৬

চ্যানেল আই সংবাদকর্মীদের জন্য সংসদ রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি

মার্চ ৭, ২০২৬

‘বুমরাহও মানুষ’, তার ‘বাজে’ দিনের অপেক্ষায় ফিলিপস

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT