চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে জাতীয় ইউরোলজি দিবস পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে “অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা” প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস আয়োজিত র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে ইউরোলজি সেবার বিকাশ গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি বহু হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে। বাংলাদেশ ইউরোলজি সোসাইটি দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ে উদযাপিত জাতীয় ইউরোলজি দিবস জনগণের মধ্যে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “সবার জন্য প্রাপ্যতা নিশ্চিত করতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশের বড় শহরকেন্দ্রিক ইউরোলজি সেবা গ্রামাঞ্চলে সমানভাবে পৌঁছায়নি। পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং ব্যয়ের চাপ অনেক সময় সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।”

অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম।

Reneta

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদ, ডা. ডব্লিউ, হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ইউরোলজি দিবস ২০২৬বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ভোট অব থ্যাঙ্কসযথাযোগ্য মর্যাদাসবার জন্য প্রাপ্যতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাজধানীর পাম্প গুলোতে যানবহনের দীর্ঘ লাইন

পাম্পগুলোতে অপেক্ষার লাইন দীর্ঘ হচ্ছে, বাড়ছে যানজট

মার্চ ৭, ২০২৬

সারাদেশে জাতীয় ইউরোলজি দিবস পালন

মার্চ ৭, ২০২৬

ভারতের হৃদয় ভেঙে শিরোপা জিততে চান স্যান্টনার

মার্চ ৭, ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগের দুই ভাঙা কার্যালয়ে বাজল ৭ মার্চের ভাষণ

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন, নিরাপদ ও সম্প্রীতির ঢাকা গড়ার অঙ্গীকার দুই সিটি প্রশাসকের

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT