চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০০ পরিবার ৯ মাস ঘরছাড়া’ খবরে এসপির ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ মানবাধিকার কমিশনের লোগো, যেখানে একটি মানব আকৃতি উঁচু হাত তুলে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হত্যাকাণ্ডের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের ২০০ পরিবার ঘরছাড়া বিষয়ক সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে আগামী ১৮ মে’র মধ্যে জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন।

আজ রোববার (২১ এপ্রিল) বিষয়টি আমলে নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘২০০ পরিবার ৯ মাস ঘরছাড়া’ শীর্ষক সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। সংবাদ উল্লেখ করা হয়, একটি হত্যাকাণ্ডের জেরে মামলার আসামি হয় এলাকার নিরীহ কৃষক ও দিনমজুরদের। আসামি হয়ে হাজত খেটে জামিনে বের হয়ে এলেও তারা হামলার ভয়ে ২০০ পরিবারের সদস্যরা বাড়ি ফিরতে পারছে না।

Banglabid

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ২০ জুলাই গ্রামটিতে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন যুবলীগকর্মী আজাদ শেখ (৩০)। হত্যাকাণ্ডের পর থেকে গত ৯ মাস ধরে ভুক্তভোগীরা ভিটামাটিছাড়া। গত ১৫ এপ্রিল পুলিশ সুপারের কাছে বাড়িঘরে ফেরার আকুতি নিয়ে তার কার্যালয়েও যান ভুক্তভোগীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোলী গ্রামে আজাদ শেখ খুনের ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি -তার ব্যাখ্যা দেয়ার জন্য নড়াইলের পুলিশ সুপারকে বলা হয়েছে। ভুক্তভোগী প্রায় ২০০ মানুষকে নিজ নিজ বাসস্থানে বসবাস করার এবং চাষাবাদ করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে আগামী ১৮ মে’র মধ্যে কমিশনকে অবহিত করতে পুলিশ সুপারকে বলা হয়েছে। আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় মানবাধিকার কমিশননড়াইল এসপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ ওভারের নাটকীয়তায় কোহলিদের হারাল কেকেআর

পরবর্তী

বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাই বন্দরে পৌঁছেছে

পরবর্তী
জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পীদের সমাবেশ, বাংলাদেশের পতাকা প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাই বন্দরে পৌঁছেছে

চেয়ারম্যান প্রার্থীর সাক্ষর নিয়ে আলোচনা করছে তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোর করে চেয়ারম্যান প্রার্থীর সাক্ষর নিয়ে প্রার্থিতা প্রত্যাহারের চেষ্টা

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT