চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে, এগুলো সুস্থ ধারার রাজনীতি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ পূর্বাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার মতে, এমন কাণ্ড সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।

নির্বাচনের ভোট গণনা চলাকালে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে এমন বলেন জামায়াত আমীর। তার ভাষ্যে, ‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে। এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে, এটা আপনারা সাংবাদিকেরা জানেন।’

‘এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না। এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নেব। জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাব, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে।’

শফিকুর রহমান বলেন, ‘আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। সেই পর্যবেক্ষণগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমা লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা একত্র করছি।’

জামায়াত আমির বলেন, ‘এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট। কিন্তু স্থানীয়ভাবে যাঁরা রিটার্নিং অফিসার আছেন, তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তো আমরা বুঝতে পারছি না এটা কেন? ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নাই।’

অভিযোগ করে বলেন, ‘আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে উনারা একদম প্রথম পর্যায়ে ১০টা-১২টা কেন্দ্রের যে ফলাফল, সেগুলো ঘোষণা করা শুরু করেছেন। সেটাও আবার বেসরকারি। তো আমরা সব মিলিয়ে এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে দুঃখিত। আমরা আবার বসব আমাদের মধ্যে, আমরা এগুলো নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকে, সেটাও আমরা সামনে আনব।’

Reneta

শফিকুর রহমান বলেন, ‘আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি; দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা—ওই রাজনীতি করব না।’

জামায়াতের আমির বলেন, ‘ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতেও আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন, তাদের এ কথা মেনে নিতে হবে যে পাস করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে। মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে, তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে…যতটুকু তারা আমাদের সহযোগিতা করেছেন, এর জন্য গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই।’

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতশফিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে, এগুলো সুস্থ ধারার রাজনীতি না’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT