পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর আবেগঘন বক্তৃতা
একনেকে ২ হাজার ৬শ ৫৫ কোটি টাকা ব্যয় ধরে ৯টি প্রকল্প অনুমোদন

বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা বন্দর-স্টেশনে স্ক্যানার স্থাপনের নির্দেশনা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২ হাজার ৬৫৫ কোটি টাকা ব্যয় ধরে ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে।
বুধবার প্রায় ২ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি মিলনায়তনে সরাসরি উপস্থিত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে পদ্মা সেতু নিয়ে আবেগঘন বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।
ওই বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানিয়ে বলেন, দেশ-বিদেশে ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু প্রকল্প শেষ করতে পারায় সৃষ্টিকর্তা এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ সময় বিদ্যুৎ বিল বকেয়া আছে এমন গ্রাহককে নোটিশ দিয়ে এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনাও দিয়েছেন তিনি।






