বাংলাদেশ

জাতীয় নাগরিক কমিটি গঠন হচ্ছে আজ

নতুন নাগরিক কমিটি গঠনের জন্য চ্যানেল আই অনলাইন রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশনবিষয়ক বৈঠক ও নতুন নাগরিক কমিটি গঠনের জন্য চ্যানেল আই অনলাইন রিপোর্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাজনৈতিক অবস্থা সংস্কারে গঠন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি গঠন করা হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজুঁ কমিটির সদস্য আরিফুল ইসলাম আদীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে৷ ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান-প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। ৮ সেপ্টেম্বর (রোববার) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

বিষয়:গঠন জাতীয় নাগরিক কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…