ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্লাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটি।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল কেন্দ্রীয় শহিদ মিনারে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন। এছাড়া নাগরিক কমিটির মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।
পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়েও কমিটি করা হবে বলে জানানো হয়।








