জাতীয় শিশু দিবস উপলক্ষে জেদ্দা কনস্যুলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জেদ্দা কনস্যুলেটে জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে (বাংলাদেশ মিশন) অনুষ্ঠিত হয়েছে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজী শাখার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
এ সময় কনস্যুলেটের ককর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক, কমিউনিটির নেত্রীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






