চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ছবির জন্য নাসিরউদ্দিন পেয়েছিলেন সাড়ে ৭ টাকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
বিনোদন
A A
নাসিরউদ্দিনের ছবি, তিনি একজন প্রবীণ অভিনেতা বা ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দাপুটে অভিনেতাদের একজন নাসিরউদ্দিন শাহ। অতীতে যিনি দীর্ঘ সময় বলিউডে রাজ করেছেন। তবে তার এই নাম-যশ-খ্যাতির পিছনে রয়েছে দীর্ঘ এক সংগ্রামের গল্প। প্রথম যে বার তিনি ক্যামেরার সামনে এসেছিলেন সেবার বিশেষ কিছু প্রাপ্তি হয়নি তার।

‘আমন’(১৯৬৭) ছবি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন নাসির। খুব ছোট্ট এক ভূমিকা ছিল সেটি। কিন্তু সেই চরিত্রের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন জানেন কি?

অঙ্কটি শুনে এ কালের দর্শক চমকাতে পারেন। কোটির জমানায় নাসিরউদ্দিনের প্রথম পারিশ্রমিক ভীষণ রকম লজ্জা দিতে পারে। কিন্তু এতটুকুও লজ্জা পেলেন না অভিনেতা। রাজেন্দ্র কুমার এবং সায়রা বানু অভিনীত সেই ছবিতে কিছু খুচরো চরিত্রের প্রয়োজন ছিল। রাস্তায় ভিড়ের দৃশ্য যেমন হয়, তেমনই এক দৃশ্যে অতিরিক্ত চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন নাসিরউদ্দিন।

Banglabid

তার কথায়, “সে সময়ে খুচরো অভিনেতারা যারা এ ধরনের চরিত্রে জায়গা ভরাতেন, তারা পেতেন ১৫ টাকা করে। কিন্তু আমি সেটুকুও পাইনি, কারণ রাজনৈতিক দলের সঙ্গে কোনো যোগ ছিল না। পার্টির দাদা ছিল না পিছনে। তাই পেয়েছিলাম সর্ব সাকুল্যে মাত্র সাড়ে ৭ টাকা!”

নাসির জানান, ‘রাস্তার ধারে এক রেস্তরা ছিল। সেখানে গিয়ে ভিড় জমাতেন নাসির এবং তার মতো ভাগ্যান্বেষীরা। সেখান থেকে ১০ জনকে নিয়ে যান এক ব্যক্তি। শুধু জানান, শুটিংয়ে যেতে হবে। নাসিরউদ্দিনও নটরাজ স্টুডিওতে চলে যান নির্দেশ মতো। অনেক কসরত করে ভিড়ের মধ্যে প্রথম সারিতে দাঁড়াতে পারেন তিনি, যেটি ক্যামেরায় ধরা দেয়। সেই প্রথম পর্দায় আসা। উচ্ছ্বসিত নাসির লাফাতে লাফাতে বাড়ি গিয়ে সুখবরটি দেন। লজ্জায় বলতে পারেন না তার চরিত্রটি আসলে কতটুকু।’

নাসিরের কথায়, “আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল আনন্দটাই। কী যে ভাল লেগেছিল প্রথম অভিনয়ে, তা প্রকাশ করার ভাষা ছিল না। যখন শট নেওয়া হচ্ছিল, ক্যামেরা আমার মুখের কাছাকাছি আনা হয়। নিজের প্রতিবিম্ব দেখতে পেয়েছিলাম সেখানে, জাদুর মতো লেগেছিল। সেই স্মৃতি ভোলার নয়।”

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারকানাসিরউদ্দিন শাহবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৩, ২০২৬

আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা

আগস্ট ১৩, ২০২৬

‘আদালতের দ্বারে দ্বারে ঘুরে আর হয়রানির শিকার হতে হবে না’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী মির্জা ফখরুল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁহাতি মানুষরা কেনো ডানহাতিদের চেয়ে আলাদা?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT