চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির সমীকরণ জটিল করে তুলল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে উচ্চাভিলাষে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাদাব-ইফতেখারদের ব্যাটে পাকিস্তানের ছোঁড়া ১৮৬ রানের লক্ষ্য বৃষ্টিতে কমে দাঁড়ায় ১৪২ রানে। বৃষ্টি বাধার পর ১৪ ওভারে নেমে আসে ম্যাচ। শুরুতে ৯ ওভারে ৬৯ রান তুলেছিল সাউথ আফ্রিকা। পরিবর্তিত লক্ষ্য ১৪২ রান। ৬ উইকেট হাতে রেখে মাঠে ফিরে প্রোটিয়ারা বেশিদূর এগোতে পারেনি। শাহিন-নাসিমের তোপে ৯ উইকেট হারানো বাভুমার দল তুলতে পারে ১০৮ রান।

সিডনিতে বৃষ্টি আইনে প্রোটিয়াদের ৩৩ রানের হার জমিয়ে তুলেছে পয়েন্ট টেবিল। গ্রুপ ২-এ শীর্ষ থেকে চার অর্থাৎ ভারত, সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তান— সবদলের সামনেই এখন সেরা চারে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে খানিকটা এগিয়ে কেবল রোহিত শর্মার দল। অনেক হিসাবের ভারে থাকলেও সুযোগ আছে সাকিব আল হাসানের বাংলাদেশেরও।

সেমির পথে থাকা চার দলের সবারই বাকি একটি করে ম্যাচ। গ্রুপ ‘২’এ শীর্ষের ভারত ৪ ম্যাচে তুলেছে ৬ পয়েন্ট। মেলবোর্নে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে তারা। প্রোটিয়ারা মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা নেদারল্যান্ডসের। রানরেটে এগিয়ে থাকা বাভুমার দলের সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ-পাকিস্তান লড়বে টেবিলের সেরা দুইয়ে থাকতে। গ্রুপের তিনটি ম্যাচই হবে একইদিনে, ৬ নভেম্বর।

Banglabid

সিডনিতে বৃষ্টির আগে প্রোটিয়াদের চেপে ধরেছিলেন শাদাব খান-শাহিন শাহ আফ্রিদি। ১৮৬ রানের বড় লক্ষ্যে প্রোটিয়া ইনফর্ম দুই ব্যাটার কুইন্টন ডি কক ও রাইলি রুশো ব্যর্থ হন। চারে নামা এইডেন মার্করামকেও দ্রুত ফিরিয়ে দেন শাদাব। দুর্দান্ত শুরু আনা টেম্বা বাভুমাকে ওই ওভারেই সাজঘরের পথ দেখান শাদাব। সাউথ আফ্রিকান অধিনায়ক ১৯ বলে ৪ চার ও এক ছক্কায় খেলেন ৩৬ রানের ক্যামিও ইনিংস।

ইনিংসের ৯ ওভার শেষ হলে সিডনিতে বৃষ্টি নামে। খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টার বেশি সময়। তখন সমীকরণ দাঁড়িয়েছিল, আর খেলা না হলে বাবর আজমের দল জিতে যাবে ১৫ রানে।

বৃষ্টি বাধার পর কার্টেল ওভারে গড়ায় খেলা। ৪ উইকেট হারানো সাউথ আফ্রিকার সামনে আসে ১৪ ওভারে ১৪২ রানের লক্ষ্য। বড় শটে মনোযোগী হওয়া প্রোটিয়ারা রান তুলতে খাবি খেয়েছেন। বোলিংয়ে দাপট দেখিয়েছেন শাহিন ও নাসিম। ৩ ওভারে ১৪ রানে ৩টি উইকেট নিয়েছেন শাহিন। ১৯ রান খরচায় নাসিম ফিরিয়েছেন ত্রিস্তান স্টাবস। বৃষ্টি আগে তোপ দাগা শাদাব ২ ওভারে খরচ করেছেন ১৬ রান।

Reneta

পরিবর্তিত লক্ষ্যে দারুণ এক ছক্কায় শুরু করেছিলেন স্টাবস। কিন্তু বেশি সময় থাকতে পারেননি। ১৮ বলে ১৮ রানের ইনিংসে বাউন্ডারির মার ওই একটিই। বাকি মিডল ও লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ২০ রান আনেন মার্করাম।

এর আগে, সিডনিতে বৃহস্পতিবার টস জিতে ১৮৫ রানের বিশাল সংগ্রহ আনেন শাদাব-ইফতেখার। এদিনও ব্যর্থ পাকিস্তানের দুই ওপেনার। বাজে শুরুর ধাক্কা পরে কাটিয়ে তোলে মিডল অর্ডার। প্রোটিয়া বোলারদের শেষ ৫ ওভারে ১৩ গড়ে রান তুলে নেন ব্যাটাররা। ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে পাকিস্তান থামে দুইশর কাছাকাছি সংগ্রহে।

বাঁচা-মরার ম্যাচে উদ্বোধনী ওভারের চতুর্থ বলে রিজওয়ানকে বোল্ড করেন ওয়েইন পারনেল। ৪ ওভারে ৩১ রান দেয়া পেসার একবারই মাততে পেরেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বুকে হাত দিয়ে করা সেই ট্রেডমার্ক উদযাপনে।

দলীয় ৪ রানে রিজওয়ানকে হারানোর পর রান তোলার গতি কমে আসে পাকিস্তানের। মাত্র ৬ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক। পাওয়ার প্লের ৪.৪ ওভারে ১৫ বল খেলে ফেরেন বাবর। শান মাসুদও হয়েছেন ব্যর্থ।

তিনে নেমে ১১ বলে ঝড় তুলেছিলেন মোহাম্মদ হারিস। ২ চার ও ৩ ছক্কায় করেন ২৮ রান। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে ইফতেখার খেলেন ৩৫ বলে ৫১ রানের ইনিংস, হাঁকান ৩টি চার ও দুটি ছক্কা।

সাতে নামা শাদাব খান দলকে উপহার দেন সুপারসনিক ইনিংস। ২১ বলে ফিফটি পূর্ণ করেন এ ডানহাতি। তিন চার ও চার ছক্কার ঝড় থামে ২২ বলে ৫২ রানে। শেষ ৫ ওভারে ৪ উইকেট হারালেও পাকিস্তান তুলে নেয় ৬৫ রান।

সাউথ আফ্রিকার চার পেসারের সঙ্গে এদিন দারুণ শুরু আনেন স্পিনার তাবরিজ শামসি। ৪ ওভারে ৩৬ রানে নেওয়াজকে ফেরান শামসি। দশের উপর গড়ে রান দেয়া নর্টজে শিকার করেছেন ৪টি উইকেট। একটি করে উইকেট নেন পারনেল ও এনগিডি। দলের সবচেয়ে খরুচে রাবাদা ৪ ওভারে দেন ৪৪ রান, ফেরান ফিফটি করা ইফতেখারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখারটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি সাউথ আফ্রিকানাসিমপারনেলসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT