চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ট্রাকচাপায় ৪ জন নিহত, আহত ৫

সুমন রায় সুমন রায়
১২:০৩ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২২
জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রণ হারানো সবজিবাহী ট্রাকের চাপায় সিএনজি যাত্রী ও সবজি বিক্রেতাসহ ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

রোববার ভোর ৬টার দিকে রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক (৬২), বেলাব
উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Banglabid

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী একটি ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় স্থানীয় সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ফেরা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির দুই যাত্রী নিহত হন। পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরত্বে একটি সবজি বাজারে গিয়ে উল্টে যায়। এ সময় এর নিচে চাপা পড়েন অন্তত পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতা। তাদের মধ্যে দুই সবজি বিক্রেতার মৃত্যু হয়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত পাঁচ ব্যক্তিকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, গ্যাস নিয়ে ফেরা সিএনজিকে চাপা দিয়ে সবজিবাজারে ঢুকে উল্টে গিয়েছিল ট্রাকটি। এ দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন সিএনজি যাত্রী, অন্যদুজন সবজি বিক্রেতা। ট্রাক ও সিএনজি, গাড়িদুটো জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reneta

উল্লেখ্য, এর আগেও গত ৩০ জুন রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন সবজির ক্রেতা-বিক্রেতা নিহত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম চরণ

পরবর্তী

নিজেদের ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচের সময় সংঘর্ষের দৃশ্য, শতাধিক নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষে নিহত শতাধিক

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT