চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সসহ ১৪ দেশের সর্বোচ্চ সম্মান মোদির মুকুটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ন ১৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’ এর গ্র্যান্ড ক্রসে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে মোট ১৪টি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ১৩ জুন বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মানে ভূষিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের ‘ন্যাশনাল ডে’ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে দেশটিতে আমন্ত্রিত হয়েছেন তিনি।

অতীতে এই বিশেষ সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’-এ ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ কিং চার্লস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতারা। এই তালিকায় এবার যুক্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে যেসব দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান বা সংশ্লিষ্ট দেশের পুরস্কার পেয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১) সৌদি আরব (২০১৬)

২) আফগানিস্তান (২০১৬)

৩) প্যালেস্টাইন (২০১৮)

Reneta

৪) সংযুক্ত আরব আমিরাত (২০১৯)

৫) রাশিয়া (২০১৯)

৬) মলদ্বীপ (২০১৯)

৭) বাহারাইন (২০২০)

৮) আমেরিকা (২০২০)

৯) ভুটান (২০২১)

১০) রিপাবলিক অফ পালাউ (২০২৩)

১১) ফিজি (২০২৩)

১২) পাপুয়া নিউগিনি (২০২৩)

১৩) ইজিপ্ট (২০২৩)

১৪) ফ্রান্স (২০২৩)

‘লেজিয়ঁ দ’ নর’ সম্মানের ইতিবৃত্ত

১৮০২ সালে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান শুরু করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন। সেই ‘লেজিয়ঁ দ’ নর’ আবার পাঁচটি শ্রেণিতে বিভক্ত – নাইট, অফিসার, গ্র্যান্ড অফিসার এবং গ্র্যান্ড ক্রস। এর মধ্যে গ্র্যান্ড ক্রস হলো সর্বোচ্চ পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে সব থেকে যোগ্য ব্যক্তিকে ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান করা হয়। ২০০ বছর ধরে এইসব ক্ষেত্রে বিভিন্ন নামী ব্যক্তিত্বদের সেই পুরস্কার প্রদান করে থাকে ফ্রান্স সরকার।

‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান সাধারণত ফ্রান্সের নাগরিকদের দেওয়া হয়। যে বিদেশিরা ফ্রান্সে কাজ করেছেন বা ফ্রান্সের মতাদর্শের সাথে সামঞ্জস্য রেখেছেন, তাদেরও ‘লেজিয়ঁ দ’ নর’ সম্মান প্রদান করা হয়। যে সম্মানে অতীতে ভূষিত হয়েছেন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাহরুখ খানের মতো ভারতীয়রা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমানুয়েল ম্যাঁক্রোনরেন্দ্র মোদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT