নারায়ণগঞ্জের হাজিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আজ (৩ ফেব্রুয়ারি) শনিবার দুপুর ১ টা ১৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট দুপুর ১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, নারায়ণগঞ্জের হাজিগঞ্জে ডিসি বাংলোর সামনে বিআইডব্লিউটিএ এর স্তুপ করে রাখা পাইপে আগুন লেগে যায়। তবে আগুনের উৎস এবং হতাহতের পরিমাণ জানা যায়নি।







