বিনোদন

৩ বছরের জন্য নাগরিকের নেতৃত্বে নূর ও সারা যাকের

নাগরিক নেতৃত্বে নূর ও সারা যাকেরের ৩ বছরের পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক নেতৃত্বে নূর ও সারা যাকেরের ৩ বছরের জন্য পরিকল্পনা ও আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান নূরকে সভাপতি এবং সারা যাকেরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়।

গত ৩ অক্টোবর নাট্যদলটির সভায় নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। এই কমিটি আগামী ৩ বছর দলের নেতৃত্বে থাকবে।

নব-গঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। এছাড়া নিমা রহমান, ফারুক আহমেদ, নাসিরুল হক খোকন আছেন সহ-সভাপতি হিসেবে।

আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, মো. ফখরুজ্জামান চৌধুরী সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, পান্থ শাহরিয়ার প্রশিক্ষণ সম্পাদক এবং মোস্তাফিজ শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে আছেন খালেদ আনোয়ার, এম এস আলী বিপ্লব, হারুনূর রশিদ, অম্লান বিশ্বাস, শরীফ, মোস্তাফিজুর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ফারহিন খান জয়িতা।

বিষয়:আসাদুজ্জামান নূর নাগরিক নাট্য সম্প্রদায় নাট্যসংগঠন সারা যাকের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…