চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রেমের কারণে’ চাকরি হারালেন বায়ার্ন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে বিদায় করে সেরা আটে পা রাখে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিউখ। যেখানে দলটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। জার্মান লিগ বুন্দেসলিগায়ও খুব বেশি খারাপ অবস্থায় নেই লিয়াম নাগেলসম্যানের দলের। দল ভালো অবস্থানে থাকার পরেও আচমকা কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে নাগেলসম্যানকে।

ক্লাব ম্যানেজমেন্ট নাগেলসম্যানকে ব্যর্থতার কারণে বরখাস্ত করার কথা জানালেও ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে আসে অন্য তথ্য। প্রেমিকা লিনা উরজেনবার্গারের কারণেই নাকি চাকরি হারালেন ৩৫ বর্ষী কোচ।

জার্মানির একটি সংবাদমাধ্যম বিল্ডে ক্রীড়া সাংবাদিক হিসাবে কাজ করেন লিনা। বিপত্তি বাঁধে সাংবাদিক লিনা বায়ার্ন মিউনিখের প্রতিনিধি হিসেবেই কাজ করেন বলে। ক্লাব ম্যানেজমেন্টর ধারনা, এতে করে ড্রেসিং রুমের তথ্য ফাঁস হতে পারে।

সংবাদপত্র বিল্ডের ক্রীড়া সাংবাদিক লিনার সঙ্গে ২০২২ সালে কাজের সুবাদে পরিচয় হয় বায়ার্ন কোচের। এরপর তাদের মধ্যে প্রেম শুরু হলে স্ত্রী ভেরেনার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন বুন্দেসলিগার সর্বকনিষ্ঠ এ কোচ।

তবে সাবেক স্ত্রী ভেরেনার সঙ্গেও দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেছিলেন নাগেলসম্যান। তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়েছিল। ২০২২ সালের জুলাই মাসে লিনার সঙ্গে নাগেলসম্যানের চুম্বনের একটি ছবি প্রকাশ্যে আসলে সবাই জানতে পারেন এই জুটির কথা।

বুন্দেসলিগায় লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বরুশিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। ডর্টমুন্ড, ফ্রেইবার্গ এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন সিদ্ধান্তটি ট্রেবল জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে ক্লাব ম্যানেজমেন্ট।

Reneta

চেলসির সাবেক কোচ থমাস টুখেন বায়ার্নের দায়িত্ব নিয়েছেন। এর আগে চেলসি থেকে গত মৌসুমে বরখাস্ত হয়েছিলেন ৪৯ বর্ষী এ জার্মান কোচ। পিএসজি ছাড়ার পর চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছিলেন টুখেল।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনাগেলসম্যানবায়ার্ন মিউনিখবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬

২১ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT