চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:২২ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৯ অক্টোবর দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চমক হিসেবে এবারের বিশ্ববিদ্যালয়ের দিবসে মঞ্চ মাতাবেন নগর বাউল ‘জেমস’।

বুধবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

সভা শেষে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জানান, প্রতিবছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। সেদিন শুক্রবার হওয়ায় ১৯ অক্টোবর এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ দিবস উদযাপন করা হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন থাকবে। কনসার্টে নগরবাউল জেমসকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ওনার সাথে যোগাযোগ করা হয়েছে এবং মৌখিক সম্মতি দিয়েছেন তিনি৷

জানা যায়, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ উত্থাপিত হয় এবং একই বছরেরই ২০ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ২০ অক্টোবরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বছর ২০ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একদিন আগে ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করা হবে। এদিন সকালে র‍্যালি বের হবে, চারুকলা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন থাকছে৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়নগর বাউল 'জেমস'প্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT